• শিক্ষা

‎ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন, হোস্টেল পরিচালক গ্রেফতার

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং কক্ষে আটকে রাখার অভিযোগে রাজধানীর স্বপ্ননিবাস হোস্টেলের পরিচালক রাজিয়া বেগমকে আটক করেছে পুলিশ।

‎মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টায় তেজগাঁও কলেজের পাশে অবস্থিত স্বপ্ননিবাস হোস্টেলে এ ঘটনা ঘটে।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর সঙ্গে তার একজন গেস্ট দেখা করতে গেলে হোস্টেল পরিচালক রাজিয়া বেগম অতিরিক্ত এক হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে মারধর করেন এবং কক্ষে আটকে রাখেন। এতে ভুক্তভোগী ছাত্রী অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিতে চাইলে সেখানেও বাধা দেন হোস্টেল পরিচালক।

‎ঘটনার খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ভিপি, সূর্যসেন হলের ভিপি, হাজী মুহাম্মদ মুহসিন হলের সমাজসেবা সম্পাদকসহ কয়েকজন শিক্ষার্থী শেরেবাংলা থানার ওসিকে ঘটনাটি জানালে পুলিশ পরিচালককে আটক করে।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা থানার ডিউটি অফিসার বলেন, ‘গতকাল রাতে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রাজিয়া বেগমকে আটক করে থানায় আনে। ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, তাকে মারধর ও হেনস্তা করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo