• শিক্ষা

বাকৃবিতে বিশ্ব জলাতংক দিবসে বিনামূল্যে টিকা কর্মসূচি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বিশ্ব জলাতংক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালে আয়োজিত হলো বিনামূল্যে জলাতংক বা র‍্যাবিস টিকা প্রদান কর্মসূচি।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে সারাদিন ধরে এ কর্মসূচি পরিচালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মকবুল হোসেন এবং মেডিসিন বিভাগের অধ্যাপক ও ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির পরিচালক ড. মো. মাহবুব আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, র‍্যাবিস একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। কুকুর বা বিড়ালের কামড়-আঁচড় থেকে এটি ছড়ায় এবং চিকিৎসা না নিলে মৃত্যুঝুঁকি শতভাগ। প্রতিরোধই একমাত্র সমাধান। এজন্য পোষা প্রাণীকে নিয়মিত টিকা দিতে হবে। কেউ কামড় বা আঁচড়ের শিকার হলে সঙ্গে সঙ্গে সাবান-পানি দিয়ে ক্ষত ধুয়ে ফেলা এবং দ্রুত অ্যান্টি-রেবিস ভ্যাকসিন নেওয়া জরুরি। পাশাপাশি রাস্তার প্রাণীদের প্রতি মানবিক আচরণ করতে হবে, তবে নিরাপদ দূরত্ব বজায় রাখা দরকার। সচেতন হলে এ রোগ প্রতিরোধ সম্ভব।

সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান বলেন, আমাদের উদ্দেশ্য শুধু পোষা প্রাণীতে সীমাবদ্ধ নয়, রাস্তার কুকুরকেও ভ্যাকসিন দেওয়া। কারণ সংক্রমণের ঝুঁকি সেখান থেকেই বেশি। সবাই একসঙ্গে কাজ করলে এ উদ্যোগ আরও কার্যকর হবে।

অন্য অতিথিরাও র‍্যাবিস প্রতিরোধে টিকার গুরুত্ব তুলে ধরেন।

পোষা প্রাণীর টিকা নিতে আসা ময়মনসিংহের আঞ্জুমান আক্তার বলেন, র‍্যাবিস অত্যন্ত ভয়ংকর রোগ। তাই আমি নিয়মিত আমার বিড়ালকে টিকা দিই। এতে নিজের পাশাপাশি আশপাশের মানুষও সুরক্ষিত থাকে। আমি সবাইকে বলব, সময়মতো অবশ্যই পোষা প্রাণীকে টিকা দিতে হবে।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo