• শিক্ষা

বাকৃবিতে অগ্নি প্রতিরোধমূলক প্রশিক্ষণ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দূর্ঘটনাজনিত অগ্নুৎপাত নিবারণের লক্ষ্যে প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে ওই মহড়া অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় লাইব্রেরীয়ান(ভারপ্রাপ্ত) ফৌজিয়া আক্তার এর উদ্যোগে উক্ত প্রশিক্ষণ মহড়ার উদ্বোধন করেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন বাকৃবি ফ্যাবল্যাবের পরিচালক অধ্যাপক ড. এ.কে. এম. আদহামসহ লাইব্রেরীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃ্ন্দ। 

লাইব্রেরীর সকল জনবলের অংশগ্রহণে উক্ত প্রশিক্ষণ মহড়া সফলভাবে সমাপ্তির পর অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান লাইব্রেরীর বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ-এর কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশন শাখার সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মূর্শেদের নেতৃত্বে ৮ জন ফায়ার ফাইটারের তত্ত্বাবধানে পরিচালিত উক্ত প্রশিক্ষণ মহড়ার পাশাপাশি গ্যাসের চুলার আগুন, গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর কলাকৌশলও হাতেকলমে শেখানো হয়। এছাড়াও, বৈদ্যুতিক তারের আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo