• শিক্ষা

এক মাসের বেশি সময় পর শুরু হচ্ছে বাকৃবির একাডেমিক কার্যক্রম

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) আগামী ৫ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু করবে। এর আগে শিক্ষার্থীরা ৩ অক্টোবর সকাল ৯টা থেকে নিজ নিজ আবাসিক হলে উঠতে পারবেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩১ আগস্ট শিক্ষা পরিষদের সভার পর সেদিন রাতেই সিন্ডিকেটের জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পাশাপাশি শিক্ষার্থীদের ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে শিক্ষা ও গবেষণার অনুকূল পরিবেশ বিরাজ করছে। তাই আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হবে। পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালক ঘোষণা করবেন। ২৩ সেপ্টেম্বর অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo