• লিড নিউজ
  • শিক্ষা

‎সুন্দর দেশ ও সমাজ গঠনে মানবিক গুণসম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটি সুন্দর দেশ ও সমাজ গঠনে মানবিক গুণসম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে। মানুষের ব্যক্তিত্বের বিকাশের জন্য মননশীলতার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সুকুমার বৃত্তির বিকাশের মাধ্যমে মানুষের প্রতি মমত্ববোধ, প্রকৃতির প্রতি মমত্ববোধ, ঔচিত্যবোধ প্রভৃতি জাগ্রত হয়।

‎আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় শিশু-কিশোর সংগঠন কচি-কাঁচার মেলার ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎তিনি বলেন, আমাদের দেশে কচি-কাঁচার মেলার অনেক শিশু সংগঠন প্রসার লাভ করেছিল। ধীরে ধীরে সেগুলোর কার্যক্রম সংকুচিত হয়ে আসছে। যা এ জাতির জন্য অত্যন্ত উদ্বেগের। কিন্তু কচি-কাঁচার মেলা আমাদের শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। এজন্য তারা প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও তারা এ ধরা অব্যাহত রাখবেন বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।

‎কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার শিশু সদস্য জায়ান অ্যাডাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার মো. আসাদুজ্জামান।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo