• সমগ্র বাংলা

বেনাপোল সীমান্তে ৯পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১.০৪৯ কেজি ওজনের ৯ পিচ স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া গ্রামের কাদের আলীর ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের পরিকল্পনার তথ্য জানতে পারে বিজিবি।

এ তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক সফিয়ার রহমানের নেতৃত্বে একটি টহল দল পুটখালী গ্রামের উত্তরপাড়ায় পাকা রাস্তার পাশে কৌশলে  অবস্থান নেয়। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে সন্দেহজনক ভাবে এক ব্যক্তিকে আসতে দেখে তাকে থামতে বলা হয়।

কিন্তু বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে কোমরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১.০৪৯ কেজি, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

image

বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতি...

image

বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনু...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বৃহস্পতিবার সকালে শহরের চারমা...

  • company_logo