• সমগ্র বাংলা

ফরিদপুরে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনের ৫ বছরের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‌‎ফরিদপুর প্রতিনিধি : ‌‎ফরিদপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে  শমসের মোল্লা  (৬০) নামে এক ব্যক্তিকে ৫ বছরের  কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

সোমবার বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।‌

সাজাপ্রাপ্ত শমসের মোল্লা রাজবাড়ী  বসন্তপুর উপজেলার হাট জয়পুর  গ্রামের করিম মোল্লার পুত্র। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার এজাহার সুত্রে জানা যায়,  কোতয়ালী থানাধীন ফতেপুর গ্রামের প্রিয়া আক্তারির শিশু কন্যা বাড়ির পাশে রাস্তার উপর খেলা করছিল আসামি শমসের মোল্লা তার মেয়েকে ডেকে নিয়ে পাশের ঘাস ক্ষেতে নিয়ে তার পরনের প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়ের চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়।

এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। 

মন্তব্য (০)





image

আজ দহগ্রাম আঙ্গোরপোতা মুক্ত দিবস

লালমনিরহাট প্রতিনিধি::আজ ২৬ জুন দহগ্রাম - আঙ্গোরপোতা মুক্ত দ...

image

চাটমোহরে ১৭ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পুলিশি অভিযানে ...

image

ফরিদপুরের বোয়ালমারীতে দাতব্য হোমিওপ্যাথি সেন্টারে মেয়াদোত...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরি...

image

বগুড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্...

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বেলতলায় ৮ বছর বয়সী এক শিশুকে য...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়...

  • company_logo