• সমগ্র বাংলা

নবাবগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে ফায়মা আক্তার (১৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহত ফায়মা উপজেলার বান্দুরা ইউনিয়নের বারোদুায়ারী গ্রামের মো. হাসান ও জিয়াসমিন দম্পতির মেয়ে।

নিহতের পরিবারের দাবি ফায়মাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী সামির ও তার শাশুড়ি তাহমিনাকে আটক করেছে পুলিশ।

নিহত ফায়মার পরিবার সূত্রে জানা যায়, এক মাসে পূর্বে ফায়মা ভালোবেসে বিয়ে করেন একই ইউনিয়নের স্বপনের ছেলে সামিরকে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ফায়মার শশুর বাড়ি থেকে তার পরিবারকে মুঠোফোনে মৃত্যুর কথা জানানো হয়। কিন্তু নিহত ফায়মার পরিবারের দাবি তাকে শ্বাসরোধ করে হত্যা করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে হাসপাতালে নেয়ার পূর্বেই মারা যান ফায়মা।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাবে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে পরিবার চাইলে মামলা নেয়া হবে।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo