• সমগ্র বাংলা

সুন্দরবনে ডাকাতের হাতে জিম্মি ৯ জেলে উদ্ধার, আটক ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সুন্দরবনে ডাকাত রাঙ্গা বাহিনীর হাতে জিম্মি ৯ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ ডাকতদলের দুই সদস্যকে আটক করেছে বাহিনীটি।
‎
‎শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড বেইস মোংলায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় বাহিনীটি।
‎
‎আটককৃতরা হলেন, নাসির মোল্লা (৩১) এবং মিন্টু সরদার (৪০)। তারা দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং তাদের অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল বলে জানায় কোস্টগার্ড।
‎
‎কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে এমন খবরে শুক্রবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, এবং ১টি দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হাতে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়।
‎
‎উদ্ধারকৃত জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে যায়। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার রাতে রাঙ্গা বাহিনী তাদের আটক করে মুক্তিপণ দাবি করে।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo