• সমগ্র বাংলা

পাইকগাছায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বান্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মো. শাকিল আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খুলনা-৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রতাশী রফিকুল ইসলাম রফিক।

প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মো. ফারুক হোসেন, আব্দুল করিম জোয়াদ্দার, মনিরুল ইসলাম, এস এম আব্দুর রাজ্জাক ও ইদ্রিস আলী।


মতবিনিময়কালে জোনাকি সমবায় সমিতির ২২শত গ্রাহকদের প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎকারী কর্মকর্তা কবিতা রানী দাশ, আলাউদ্দিন গাজী, মুহাম্মদ আলী গাজী ও সালমা আক্তারের কাছ থেকে টাকা আদায়ের দাবী করেন শতশত গ্রাহক।

এসময় বক্তারা অসহায় ব্যক্তিদের টাকা অল্প সময়ের ভিতর ফেরৎ না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
 

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo