• সমগ্র বাংলা

জামালপুরে মাদকসহ ট্রাক আটক, আদালতে চালক ও হেলপার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে মাদক পাচারের সময় একটি ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তবে আটক ট্রাকটি  প্রভাবশালী ব্যবসায়ীর হস্তক্ষেপে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল রাতে জামালপুর–দেওয়ানগঞ্জ সড়কের কম্পপুর এলাকায়। আটককৃতরা হলেন জামালপুর সদর উপজেলার কাচাসড়া গ্রামের ট্রাকচালক খোকন এবং বেলটিয়া এলাকার হেলপার সজল।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ট্রাকসহ দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৭০ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
তবে এ ঘটনায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ট্রাকটির মুক্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ট্রাকটি ‘দুর্গা এন্টারপ্রাইজ’-এর মালিক ও দেওয়ানগঞ্জের প্রভাবশালী ব্যবসায়ী নেতা শ্যামল চন্দ্রের মালিকানাধীন। তার প্রভাব খাটিয়ে ট্রাকটি থানার হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

image

দিনাজপুরে ২ হাজারের বেশী মাদক বিক্রেতা মানববন্ধন কর্মসূচি...

দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

  • company_logo