ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ১২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে শার্শা থানাধীন রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের কওছার মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম রামচন্দ্রপুর এলাকায় জুলফিকার আলী ভুট্টোর বসত বাড়িতে অভিযান চালিয়ে ১২ কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করে। এসময় বসত বাড়িতে মাদকদ্রব্য গাঁজা সংরক্ষণের অপরাধে জুলফিকার আলী ভুট্টোকে আটক করে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে’ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...
লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে নও...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...
দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

মন্তব্য (০)