• সমগ্র বাংলা

ঝিনাইদহে কৃষকেরা আগাম জাতের ‘রূপবান’ ও ‘হাবিল’ শিম চাষে ঝুঁকছেন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ  প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডুর কৃষকেরা আগাম জাতের শিম ‘রূপবান’ ও ‘হাবিল’ এ ঝুঁকছেন। বেগুনি ফুল আর সবুজ লতায় ভরে উঠেছে হরিণাকুণ্ডুর বিস্তীর্ণ শিমের মাঠ। মাঝে মাঝে উঁকি দিচ্ছে বেগুনি রঙের শিমও। স্থানীয় চাষিরা বারি-২ ইপসা আগাম জাতের শিমকে ‘রূপবান’ আর বারি-৩ শিমকে ডাকছে ‘হাবিল’ নামে।

উপজেলা শহরের দৈনিক বাজারের সবজি ব্যবসায়ী খাইরুল ইসলাম জানান, শীত আসতে এখনও অনেক দেরি। তখন বাজারে প্রচুর শিম ওঠে। তবে মৌসুমে প্রতি কেজি শিম শেষ পর্যন্ত বিক্রি হয় ২০ থেকে ২৫ টাকা দরে। কিন্তু আগাম এই দুটি জাতের শিম খুচরা বাজারে ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতাদের পছন্দের হওয়ায় বিক্রিও হচ্ছে ভালো।

হরিনাকুন্ডু উপজেলার ভায়না, বাকচুয়া, তৈলটুপি, লক্ষ্মীপুর, তাহেরহুদা, দৌলতপুর, গোপালনগরসহ বেশ কিছু কৃষকেরা চাষ করছেন আগাম জাতের শিম। গোপালনগর গ্রামের কৃষক আরিফ হোসেন জানান, তিনি এক বিঘা জমিতে চাষ করেছেন হাবিল শিম। সার ও কীটনাশকসহ এ শিমের ক্ষেত তৈরিতে তার ব্যয় হয়েছে ১৫ থেকে ২০ হাজার টাকা। এরই মধ্যে তিনি প্রায় ২০ হাজার টাকার শিম বিক্রি করেছেন। ক্ষেতে এখনও প্রচুর শিম রয়েছে। তাতে আরও ৬০ থেকে ৮০ হাজার টাকার শিম বিক্রি করা যাবে। উপজেলা কৃষি সম্প্রসারণ দফতর সূত্রে জানা গেছে, উপজেলার ভায়না, তাহেরহুদা, দৌলতপুর ও কাপাশহাটিয়া ইউনিয়নের প্রায় ১০ হেক্টর জমিতে ইপসা বারি-২ ও বারি-৩ আগাম জাতের দুটি শিমের চাষ করছেন কৃষকেরা।

হরিনাকুন্ডু  উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান জানান, আগাম দুই জাতের শিম চাষে কৃষকদের আগ্রহের কারণে তাদের উৎসাহিত করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা এ চাষে আগ্রহী হয়ে উঠছেন। তাদের কম খরচে অধিক লাভবান করতে কৃষি সম্প্রসারণ দফতর থেকে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হচ্ছে। নিয়মিত কৃষিবিষয়ক নানা পরামর্শও দেওয়া হচ্ছে কৃষকদেরকে।

মন্তব্য (০)





image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

image

দিনাজপুরে ২ হাজারের বেশী মাদক বিক্রেতা মানববন্ধন কর্মসূচি...

দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

  • company_logo