• সমগ্র বাংলা

বগুড়ায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়ন: বৃদ্ধ গ্রেফতার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সঞ্জু রায়, বগুড়া: চকলেটের প্রলোভন দেখিয়ে বগুড়া গাবতলীতে পাঁচ বছরের অবুঝ এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। বুধবার উপজেলার নিজ দুর্গাহাটা গ্রামে শিশুটির সাথে এই নেক্কারজনক ঘটনা ঘটান তারই প্রতিবেশী ৬০ বছরের এক বৃদ্ধ চাচা।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে গাবতলী মডেল থানায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করলে গ্রেপ্তার করা হয় মৃত: চিনু প্রামানিকের ছেলে অভিযুক্ত সাহেব আলী প্রামানিক কে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সাহেব আলীর স্ত্রী ৩/৪ বছর যাবত মারা গিয়েছে। বর্তমানে তিনি অধিকাংশ সময় বাড়িতেই অবস্থান করেন। বৃহস্পতিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে চকলেটের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী প্রতিবেশী পাঁচ বছর বয়সী শিশুকে তিনি নিপীড়ন করেন। পরবর্তীতে শিশুটির মা কান্নারত শিশুটির থেকে সব জানতে পেরে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ প্রসঙ্গে মুঠোফোনে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভুক্তভোগী শিশুর বাবা তাদের অবগত করার সাথে সাথেই পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা তদন্ত সাপেক্ষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা রুজু করেছেন। বৃহস্পতিবারেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বৃদ্ধ সাহেব আলী প্রামানিক কেউ। ধর্ষণ চেষ্টা কিংবা ধর্ষণের কোন আলামত আছে কি না তা শিশুটির স্বাস্থ্য পরীক্ষার পর জানা যাবে। তবে এমন ঘটনায় অপরাধীরা বিন্দুমাত্র ছাড় পাবে না বলে জানান তিনি।
এ ঘটনায় বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, নিপীড়নের এই ঘটনায় তারা অত্যন্ত মর্মাহত। শিশুটির বাবা একজন দরিদ্র সেলুন কর্মচারী। এমন পরিস্থিতিতে একজন বাবা কতটা অসহায় হয়ে পরে তা আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই। তবে দ্রুততম সময়ে দোষীকে গ্রেপ্তারের জন্য তিনি বগুড়া পুলিশ সুপার এবং গাবতলী থানা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পরিমল বলেন, এই অন্যায়ের যেন সুষ্ঠু বিচার হয় তা নিশ্চিতে শিশুটির পরিবারের পাশে থাকবেন তারা। একই সাথে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে তিনি সাধারণ মানুষকে নিজ শিশুদের প্রতি আরো যত্নশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

পাবনায় মাদকসেবনের অভিযোগে দুই জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় গো...

image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

  • company_logo