• সমগ্র বাংলা

জামালপুরে রাজনীতি থেকে অবসর নিলেন আ.লীগ নেতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দলীয় মনোনয়নপ্রাপ্ত নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে মেলান্দহ বাজারে নিজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

কিসমত পাশা বলেন, বয়সজনিত অসুস্থতা ও শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি আর সক্রিয় রাজনীতির সঙ্গে থাকতে পারছেন না। 

তিনি আরও বলেন, রাজনৈতিক ক্যারিয়ারে জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলাম। কিন্তু এখন বয়স ও শারীরিক সমস্যার কারণে রাজনীতি করা আর সম্ভব হচ্ছে না। তাই রাজনীতি থেকে সরে দাঁড়ালাম। তবে মানুষের কল্যাণে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাব।”

রাজনীতির বাইরেও কিসমত পাশা বহু সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি বর্তমানে মেলান্দহ মানবাধিকার কমিশনের সভাপতি, রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি, মেলান্দহ কেন্দ্রীয় মসজিদ, গোরস্থান ও ঈদগাহ মাঠের সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও জনকল্যাণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

মন্তব্য (০)





image

পাবনায় মাদকসেবনের অভিযোগে দুই জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় গো...

image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

  • company_logo