• সমগ্র বাংলা

দিনাজপুরে জাপা কার্যালয়ে হামলার চেষ্টা ব্যর্থ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : গন অধিকার পরিষদের নেতা নুরুর উপর ঢাকায় হামলার প্রতিবাদে আজ শনিবার দুপুরের দিকে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ করেছেন স্হানীয় নেতাকর্মীরা।

জেনারেল ⁣হাসপাতাল মোড় থেকে বৃস্টিতে ভিজে বিক্ষোভ মিছিল নিয়ে কোতয়ালী থানা মোড়ে জাতীয় পার্টির অফিসে আসার পথে চারুবাবুর মোড়ে পুলিশী বাধায় ধাক্কাধাক্কিসহ ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। এসময় একজন দলীয় নেতা পায়ে আঘাত পান। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশী বাধা অতিক্রম করে কোতয়ালী থানার সামনে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আরেক দফা পুলিশ বাধা এবং সেনা সদস্যদের প্রতিরোধের মুখে পড়েন তারা। হামলা চালানোর চেষ্টা ব্যর্থ হলে ফিরে যায় তারা। 

অন্যদিকে জাতীয় পার্টির অফিসে দলীয় কার্যালয় রক্ষায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হামলা প্রতিরোধের জন্য অবস্হান নিয়েছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মন্তব্য (০)





image

পাবনায় মাদকসেবনের অভিযোগে দুই জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় গো...

image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

  • company_logo