• সমগ্র বাংলা

ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চল দায়িত্বশীল বৈঠক এবং ঈদ পুর্নমিলনী নগরীর ফেডারেশন কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১২জুন)সকালে রংপুর নগরীর ফেডারেশন কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এসময় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক মোহাম্মদ গোলাম রব্বানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর- দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল,সহকারী অঞ্চল পরিচালক ও নীলফামারী জেলা সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি এডভোকেট কাওছার আলী,গাইবান্ধা জেলা সভাপতি মোহাম্মদ নুরুন্নবী প্রধান,পঞ্চগড় জেলা সভাপতি মাওলানা আবুল বাসার মোহাম্মদ সাদ্দাম হেসেন বসুনিয়া,লালমনিরহাট জেলা প্রতিনিধি রেজাউল ইসলাম,রংপুর মহানগর সেক্রেটারী শাহানত আলী অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

অঞ্চল দায়িত্বশীল বৈঠকে মোহাম্মদ গোলাম রব্বানী বলেন,শ্রমিক কল্যান ফেডারেশন ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে শ্রমজীবি মানুষের কল্যানে কাজ করছে। তাই বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে ইসলামী শ্রম আইন বাস্তবায়নে সোচ্চার আন্দালন অব্যহত রেখেছে।এ অধিকার নিশ্চিত করতে এবং শ্রমিকদের হক আদায় ও বৈষম্য দুর করতেই আমরা আন্দোলন করছি। তিনি বলেন, সমাজতন্ত্র জাতীয়তাবাদ কেউ শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পারেনি। তাই আল্লাহর সন্তুষ্টি অর্র্জনের মাধ্যমে আমাদের প্রত্যেককে উন্নত নৈতিক চরীত্র গড়ে তুলে এ অধিকার নিশ্চিত করতে হবে। সেই সাথে সমাজে দখলবাজ ও চাঁদাবাজি বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।তিনি দেশের উত্তরাঞ্চলের শ্রমজীবি মানুষের ব্যাপক কর্ম সংস্থানের লক্ষ্যে আরও বেশী করে শিল্পাঞ্চল সম্প্রসারনের জন্য বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

মন্তব্য (০)





image

জামায়াতের অভিযোগ: কৌশলগত মবের হামলা, ৩৩ কেন্দ্রের পুনঃভোট...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল-২ ...

image

ফরিদপুরের সালথায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা: বিএনপি ও খেলাফত ম...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংস...

image

‎শেরপুরে ধানের শীষে সিল মারা ব্যালট উদ্ধার, একজনকে সাজা

নিউজ ডেস্কঃ শেরপুরে সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে ৩টি ব্যাল...

image

ভোট দিলেন মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁ...

image

ঠাকুরগাঁওয়ের ৩ আসনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ৩ আসনে উৎসবমুখর পরিবেশে চল...

  • company_logo