• সমগ্র বাংলা

চাটমোহরে ৭ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ৭ শতাধিক গরীব ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

বুধবার( ১৮ মার্চ) সকাল থেকে দুপুর পযর্ন্ত মথুরাপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া স্কুল মাঠে ইয়াকুব আলী ফাউন্ডেশনের আয়োজনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীব ও দুস্থ পরিবারের মাঝে চাউল, ডাউল, তেল, সাবান, সেমাই, গুড়া দুধ, লবন ও কিসমিসের একটি প্যাকেজ করে বিতরণ করা হয়েছে।

এসময় ইয়াকুব আলী ফাউন্ডেশনের সদস্য আলহাজ্ব আয়নুল হক,  মোঃ আবুল কাশেম, মোঃ আবুল হাসান, ক্বারি মো শহিদুল ইসলাম, নাজিম উদ্দীন, সুজন আলী, শামীম রেজা, আনোয়ার, হামিদুরসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ  উপস্থিত ছিলেন। 

আয়োজক কমিটির কোষাধ্যক্ষ মোঃ আবুল হাসেম  জানান, ইয়াকুব আলী ফাউন্ডেশনের আয়োজনে ৭ শতাধিক গরীব ও দুস্থ পরিবার মাঝে চাউল, ডাউল, সেমাই, গুড়া দুধ, লবন, সাবান, তেল, কিসমিস বিতরণ করা হয়েছে। এছাড়াও ১০ টি মাদ্রাসায় ৫৩ জন এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও এলাকার আবাসন ব্যবস্থা এবং অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তাও দেওয়া হয়েছে। 

মন্তব্য (০)





image

উত্তরের চার জেলায় বন্যার আভাস

নিউজ ডেস্কঃ দেশের অভ্যন্তরে ভারি থেকে অতি ভারি ও উজানে ভারতে...

image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

  • company_logo