ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি: বিদেশী পিস্তল, গোলাবারুদ ও ক্রিস্টাল মেথ (আইস) সহ আব্দুল আলীম তাহের (২৮) নামের যুবককে আটক করেছে ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের সদস্যরা। আটক যুবক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওহাববারাং এলাকার আবু তাহের এর ছেলে।
১৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় টেকনাফ নয়াপাড়া মুছনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, "গোপনে খবর আসে যে, টেকনাফ-উখিয়া সড়কের রঙ্গিখালী বাজার এলাকা হতে একটি অটোরিকশা জাদিমুড়া বাজারে যাবে। উক্ত অটোরিকশায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য থাকতে পারে এবং অটোরিকশার চালক নিজেই মাদক বহন করবে । এমন খবরের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়কের সার্বিক দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী একটি বিশেষ অভিযানিক দল লেদা ও মুছনী বাজার সংলগ্ন এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। সন্দেহভাজন অটোরিকশাটি ইফতারির ঠিক পরপর লেদা বাজার অতিক্রম করলে বিজিবির চৌকশ মোটরসাইকেল টহল দল সুকৌশলে উক্ত অটোরিকশাটি অনুসরণ করে এবং মুছনী বাজারে অবস্থানরত বিশেষ অভিযান দলকে অবহিত করে। মুছনী বাজার এলাকায় পৌঁছানোমাত্র বিজিবি’র অভিযানিক দল দ্রুততার সাথে অটোরিকশাটির গতিরোধ করে চারদিক ঘিরে ফেলে। অটোরিকশা চালককে চ্যালেঞ্জ করলে সে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় তল্লাশি শুরু করে । একপর্যায়ে অভিযানিক দল অটোরিকশা ও চালকের দেহ তল্লাশি কালে অটোরিকশায় থাকা একটি ব্যাগ উদ্ধার করে। উক্ত ব্যাগ তল্লাশি করে ২ টি ছোট প্যাকেট পাওয়া যায়। যার মধ্যে একটি প্যাকেটে ২ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন এবং ৯ রাউন্ড পিস্তলের গুলি এবং অপর প্যাকেটে ৪০০ গ্রাম (পলিথিনের প্যাকেটসহ) ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।
আটক আসামীর বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় মামলা রুজু করে আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান।
নিউজ ডেস্কঃ দেশের অভ্যন্তরে ভারি থেকে অতি ভারি ও উজানে ভারতে...
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

মন্তব্য (০)