• সমগ্র বাংলা

শার্শায় তারেক রহমানের পক্ষ থেকে ১ হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের পরিবারের তালিকা প্রস্তুত করে তাদের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে করে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করা সম্ভব হয়েছে।
বিতরণ কার্যক্রমে স্থানীয় উপজেলা বিএনপির উপদেষ্ঠা আলহাজ¦ খায়রুজ্জামান মধু ও ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তারা বলেন, “তারেক রহমান সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
এ সময় বক্তারা আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিশেষ করে ঈদের মতো উৎসবকে কেন্দ্র করে যেন কেউ বঞ্চিত না থাকে। এসময় ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। 

মন্তব্য (০)





image

উত্তরের চার জেলায় বন্যার আভাস

নিউজ ডেস্কঃ দেশের অভ্যন্তরে ভারি থেকে অতি ভারি ও উজানে ভারতে...

image

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযো...

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...

image

মন্দির গুঁড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে বগুড়ায় মানববন্...

বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...

image

বগুড়ায় শারিরিকভাবে অসুস্থ ফল ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...

image

বিশ্ব শরণার্থী দিবস উপযাপন: টেকনাফে ৬ কিলোমিটারের ম্যারাথন

কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

  • company_logo