প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি রফতান। তবে ছুটির মধ্যেও সচল রাখা হয়েছে ইমিগ্রেশন বিভাগ।
আমদানি-রপ্তানি কার্যক্রম ছুটি ঘোষনার কারনে আজ বুধবার সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্যবাহী ট্রাকসহ কোন যানবাহন প্রবেশ করেনি।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটির সিদ্ধান্তের কথা জানিয়েছে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সংশ্লিষ্টরা।
গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ঈদুল ফিরত এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস মিলিয়ে টানা ১০দিন স্হল বন্দরে আমদানি রফতানি বন্ধ থাকবে। ছুটি শেষে ২৮ মার্চ শনিবার সকাল থেকে বন্দরে যথারীতি আমদানি কাজ শুরু হবে।
হিলি ইমিগ্রেশন অফিসার ইনর্চাজ আরিফুল ইসলাম জানিয়েছেন, ছুটিতে আমদানি ও রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চেকপোস্ট খোলা থাকবে চেকপোষ্ট।
নিউজ ডেস্কঃ দেশের অভ্যন্তরে ভারি থেকে অতি ভারি ও উজানে ভারতে...
নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের স...
বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী রামচ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া আমদানি- রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার ...
কক্সবাজার প্রতিনিধি: বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে &ldquo...

মন্তব্য (০)