• অর্থনীতি

সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

  • অর্থনীতি

ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।  

এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬৬ ও ১৯০১ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৫৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

মঙ্গলবার এ সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির শেয়ার।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- ইন্দো-বাংলা ফার্মা, লিন্ডে বিডি, ওরিয়ন ইনফিউশন, শাইনপুকুর সিরামিক, ব্র্যাক ব্যাংক, আলহাজ্ব টেক্সটাইল, ফুওয়াং ফুড, খান ব্রাদার্স, সোনারগাঁও টেক্সটাইল ও মিডল্যান্ড ব্যাংক।

এর আগে মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স বাড়ে ৮ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৬ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ১৭টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ারের দর।

মন্তব্য (০)





image

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল

নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে। এখন ৩৪ হাজার ৫৭ দশমিক ৪৮ মিলিয়ন বা ৩৪ দশম...

image

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নে...

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থেকে সৃষ্ট অর্থনৈতিক অভিঘাত, আগামী...

image

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ...

নিউজ ডেস্কঃ ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের উত্তেজন...

image

রেমিট্যান্সের নতুন ইতিহাস

নিউজ ডেস্ক : চলতি মাসের প্রথম ২৮ দিনে ৩৩৩ কোটি ২০ লাখ বা ৩.৩...

image

স্বর্ণের বড় দরপতন

নিউজ ডেস্ক : গত এক মাসে সংযুক্ত আরব আমিরাতে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ১০০ দিরহামের (প্রায় ৩ হ...

  • company_logo