• অর্থনীতি

আহসান মনসুর বেরিয়ে যাওয়ার পর বের করে দেওয়া হলো তার উপদেষ্টাকেও

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নতুন একজনকে নিয়োগের প্রক্রিয়া চলছে এমন খবর শোনার পরপরই মতিঝিলের কার্যালয় থেকে বেরিয়ে যান গভর্নর ড. আহসান এইচ মনসুর। এর পরপরই তার উপদেষ্টা আহসান উল্লাহকে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়।

 বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গভর্নর আহসান মনসুর বেরিয়ে যাওয়ার পর ব্যাংকের ভেতরে হট্টগোল করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলের নেতারা।

তারা ‘মব’ সৃষ্টি করে গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দেন। তিনি যখন গাড়িতে উঠে বেরিয়ে যাচ্ছেন, ওই সময় একজনকে তেড়ে আসতে দেখা যায়। অন্যরা সেই ব্যক্তিকে সংবরণ করেন। এ সময় আক্রমণাত্মক আচরণ করা ব্যক্তিটির আঙুল উঁচিয়ে আহসান উল্লাহকে শাসাতে দেখা যায়।

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্লাহ এক বছরের চুক্তিতে গত বছরের জানুয়ারিতে নিয়োগ পান। বাংলাদেশ ব্যাংকের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে গভর্নরকে সহায়তা করাই ছিল তার দায়িত্ব।

মন্তব্য (০)





image

‎এফবিসিসিআই প্রশাসকের সহায়তায় ১৬ সদস্যের ‘সহায়ক কমিটি’...

নিজস্ব প্রতিবেদক: ​দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার...

image

‎৪ প্রকল্পে এডিবি’র কাছে ৭৭৫ মিলিয়ন ডলার সহায়তা আশা করছে ...

নিউজ ডেস্কঃ দেশের বিদ্যুৎ ও জ্বালানি, সবার জন্য সাশ্রয়ী আবাস...

image

‎ঘুরে দাঁড়িয়েছে তৈরি পোশাক খাত, বেড়েছে পণ্য রপ্তানি

নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বাংলাদেশের পণ্য র...

image

অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা

নিউজ ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই (জুলাই) তৈরি পোশা...

image

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুবিধা কী, কিনবেন যেভাবে

নিউজ ডেস্ক : সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি ...

  • company_logo