• তথ্য ও প্রযুক্তি

স্মার্টফোন বারবার হ্যাং হলে যা করবেন

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না।

তবে স্মার্টফোন ব্যবহারে সবচেয়ে বড় সমস্যা হ্যাং হওয়া। নানান কারণে ফোন হ্যাং হতে পারে। জরুরি প্রয়োজনের সময়ে ফোন কাজ করা বন্ধ করে দিলে, খুব সমস্যা। তবে সহজেই ফোন হ্যাং হওয়ার সমস্যা সমাধান করতে পারবেন। জেনে নিন উপায়-

>> প্রথমেই আপনার ফোনের স্টোরেজ খালি করুন। ক্যাশ ক্লিয়ার করুন। এতে খুব সহজেই ফোনের হ্যাং হওয়ার সমস্যা সমাধান করতে পারবেন।

>> অপ্রয়োজনীয় অ্যাপগুলো ফোন থেকে মুছে ফেলুন। অ্যান্ড্রয়েড ফোনের যে সব অ্যাপ কম ব্যবহার করেন বা ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করে দিন। মোবাইলের স্টোরেজ খালি থাকলে ফোন হ্যাং কম হবে।

>> একাধিক অ্যাপ একসঙ্গে খুলে রাখবেন না। অনেক সময়ে কাজের প্রয়োজনে একটি অ্যাপ ব্যবহারের সময়ে পেছনেও একাধিক অ্যাপ খুলে রেখে দেন অনেকে। এই কাজ যত কম করা যায় ততই ভালো। অনেক সময় পরে সেই সব অ্যাপ বন্ধ করতেও ভুলে যান। তাতে ফোন বেশি হ্যাং করে।

>> ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ একসঙ্গে চলে। এর কারণেও ফোন অনেক সময়ে হ্যাং হয়ে যায়। তাই কাজ হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলোকে বন্ধ করতে ভুলবেন না। অ্যাপ বন্ধ করার পরে ট্যাবগুলো ক্লিয়ার করে দেবেন। এতে ফোন ভালো চলবে।

>> স্মার্টফোনের ফাইল ম্যানেজারের মেমরি থেকে কাজ হয়ে গেলে অপ্রয়োজনীয় জিনিস মুছে ফেলুন। অনেক সময় অনেক অপ্রয়োজনীয় ছবি-ভিডিও ফোনে থেকে যায়, আর সে সব জমেই ফোন হ্যাং করে।

 

>> ফোনে ম্যালওয়্যার থাকলেও হ্যাং হতে পারে। খেয়াল করুন ফোন হ্যাক হয়েছে কি না। হ্যাকার আপনার ফোনে কাজ করছে সেসময় আপনিও ব্যবহার করছেন। ফলে হ্যাং হতে পারে ফোন।

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo