• তথ্য ও প্রযুক্তি

সরকার প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দেবে তরুণদেরঃ আসিফ মাহমুদ

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: দেশের তরুণদের এআইসহ প্রযুক্তিগত প্রশিক্ষণ দেবে অন্তর্বর্তী সরকার। তরুণদের দক্ষ করে গড়ে তোলার কাজ চলছে। সেই লক্ষ্যেই তাদের প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

আজ মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এ সময় সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

আগামী জুন-জুলাই থেকে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে পারে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ।

যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণ দেবে জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের তরুণ ও যুবসমাজকে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে তরুণরা যাতে নিজেদের তৈরি করতে পারে ঠিক সেভাবেই সামনে প্রশিক্ষণগুলো ডিজাইন করা হবে।

তিনি আরো বলেন, ‘আমরা প্রশিক্ষণগুলো এমনভাবে ডেভেলপ করব, তখন সবাই সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে আসবে। প্রয়োজনে টাকা দিয়ে সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেবে আগ্রহীরা।’

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo