• লিড নিউজ
  • তথ্য ও প্রযুক্তি

বাংলাদেশে স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে শুরু

  • Lead News
  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ উদ্বোধনী অনুষ্ঠানে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। 

বুধবার সকালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের পরীক্ষামূলক এই ইন্টারনেট সেবা ব্যবহার করা শুরু হয়। সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারছেন।

এ ছাড়া সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেই সরাসরি সম্প্রচার করা হবে সম্মেলনের কার্যক্রম।

গত রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, স্টারলিংক বিডার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

গত ২৯ মার্চ বিডা থেকে প্রতিষ্ঠানটি বিনিয়োগ নিবন্ধন পায়। তবে দেশব্যাপী বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এনজিএসও (নন-জিওস্টেশনারি অরবিট) নীতিমালার আওতায় লাইসেন্স নিতে হবে।

মন্তব্য (০)





image

ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াট...

image

‎অ্যানথ্রোপিক, ওপেনএআই, স্পেসএক্সএআই ও গুগলের বিরুদ্ধে যু...

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ ও উন্ন...

image

‎হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোড বন্ধ করবেন যেভাবে ‎

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা...

image

‘আইফোন ডুও’ উন্মোচনের পর গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিক্রি...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘আইফ...

image

‎বাংলা কিউআরে যোগ হচ্ছে নতুন সুবিধা

নিউজ ডেস্কঃ বাংলা কিউআর ব্যবহার করে প্রথমবারের মতো এক সপ্তাহ...

  • company_logo