• তথ্য ও প্রযুক্তি

চিপ সংকট মোকাবিলা করে নতুন ম্যাকবুক আনল অ্যাপল

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : বৈশ্বিক পিসি বাজারের মন্দা এবং মেমোরি চিপের ঘাটতির চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সিরিজের ম্যাকবুক বাজারে ছেড়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। মঙ্গলবার (৩ মার্চ) এক অনুষ্ঠানে ১,০৯৯ ডলার থেকে দাম শুরু হওয়া এই ল্যাপটপগুলো উন্মোচন করা হয়।

ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রো— উভয় মডেলের এই নতুন লাইনআপটি অ্যাপলের ব্যক্তিগত কম্পিউটার ব্যবসার একটি মূল অংশ। ২০২০ সাল থেকে ইন্টেল প্রসেসর ছেড়ে নিজেদের তৈরি ‘এম-সিরিজ’ চিপে স্থানান্তরের পর থেকেই অ্যাপল পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফের ক্ষেত্রে উইন্ডোজ-ভিত্তিক পিসি নির্মাতাদের থেকে অনেক এগিয়ে গেছে। এমনটাই দাবি করছে তারা।

নতুন মডেলগুলোর মধ্যে ১৩ ইঞ্চি ম্যাকবুক এয়ার-এর দাম ১,০৯৯ ডলার থেকে শুরু হচ্ছে।

অন্যদিকে ম্যাকবুক প্রো (M5 Pro চিপসহ)-এর দাম শুরু হচ্ছে ২,১৯৯ ডলার থেকে।

যদিও আইফোনের তুলনায় ম্যাক থেকে আসা রাজস্বের পরিমাণ কিছুটা কম, তবুও শিক্ষা খাত, সৃজনশীল শিল্প (Creative Industries) এবং প্রিমিয়াম গ্রাহকদের কাছে এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। যেখানে নিজস্ব কাস্টম সিলিকন বা চিপ ব্যবহারের মাধ্যমে অ্যাপল তাদের এই আধিপত্য আরও মজবুত করতে চাইছে।

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo