• তথ্য ও প্রযুক্তি

এবার বড়সড় পরিবর্তন আসছে জি-মেইলে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সিএনআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে করেন। এবার বড়সড় পরিবর্তন আসছে জি-মেইলে।

জি-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে এখন থেকে আর এসএমএসে সিকিউরিটি কোড আসবে না। এবার থেকে স্ক্যান করতে হবে কিউআর কোড। নতুন ব্যবস্থা চালু করতে চলেছে গুগল। গত বছরের শেষ দিকে জি-মেইলে এসএমএস ভিত্তিক লগইন ভেরিফিকেশন পদ্ধতি বাতিল করা হতে পারে। বদলে চালু হতে পারে কিউআর কোড।

গুগলের নিরাপত্তা ও গোপনীয়তা বিষয়ক জনসংযোগ প্রধান রস রিচেনড্রেফার নিশ্চিত করেছেন যে গুগল ফোন নম্বরের পরিবর্তে কিউআর কোডের মাধ্যমে ভেরিফিকেশন চালু করতে চলেছে। নতুন পদ্ধতিতে ইউজাররা মোবাইল নম্বরে ওটিপি পাওয়ার বদলে স্ক্রিনে একটি কিউআর কোড দেখতে পাবেন। সেটা স্ক্যান করলেই ভেরিফিকেশন হয়ে যাবে।বর্তমানে জি-মেইলে ‘টু ফ্যাক্টর অথেন্টিকেশন’ পদ্ধতি চালু রয়েছে। কিন্তু এই ব্যবস্থাও সম্পূর্ণ নিরাপদ নয়। কারণ এসএমএসের মাধ্যমে যে ৬ সংখ্যার কোড ইউজারের কাছে পাঠানো হয়, তা যে কোনো সময় হ্যাক হতে পারে। ফিশিং হামলা ও সিম-স্ব্যাপিংয়ের শিকার হতে পারেন ইউজাররা। তাই নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই কিউআর কোড ব্যবস্থা চালু করা হচ্ছে।

 

মন্তব্য (১)





image
image

‘আইফোন ডুও’ উন্মোচনের পর গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিক্রি...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘আইফ...

image

‎বাংলা কিউআরে যোগ হচ্ছে নতুন সুবিধা

নিউজ ডেস্কঃ বাংলা কিউআর ব্যবহার করে প্রথমবারের মতো এক সপ্তাহ...

image

‎এআই’র অপব্যবহার নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণে উদ্যোগের চিন্তা ...

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ন্ত...

image

ভিডিও বা ছবি ডিলিট না করেই যেভাবে খালি করবেন আইফোনের স্টোরেজ

তথ্য প্রযুক্তি ডেস্ক : সাম্প্রতিক বছরগুলোতে বেশি স্টোরেজ ক্ষমতাসম্পন্ন আ...

image

‎এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মুঠোফোনে কয়েকটি শব্দ লিখলেই মুহূর্তের ম...

  • company_logo