• আন্তর্জাতিক

রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা জোরদারের মধ্যেই সৌদি আরবের পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে তিনি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চলের আকাশে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। তবে ড্রোনটির উৎস, হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

এর আগে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার খবর জানিয়েছিল জোটটি।

বৃহস্পতিবার রিয়াদ অঞ্চলেও কয়েকটি ড্রোন প্রতিহত করা হয়। আরব নিউজের প্রতিবেদনে রাজধানী এলাকায় দুটি পৃথক ড্রোন প্রতিহত করার কথা বলা হয়েছে। অন্যদিকে, আনাদোলু এজেন্সি জানিয়েছে, রিয়াদ ও পূর্বাঞ্চলে ড্রোন প্রতিহত করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এর আগের দিন বুধবার রিয়াদকে লক্ষ্য করে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে সৌদি বাহিনী। একই দিনে মক্কা ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে আসা দুটি ড্রোনও ধ্বংস করা হয় বলে জানায় জোটটি।

এদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিহত করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা অঞ্চলের সাবুহাহ গ্রামে গিয়ে পড়ে।

তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

১

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ ...

২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...

image

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত ...

৩

নিউজ ডেস্কঃ  বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...

image

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

৪

নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...

image

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

৫

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

  • company_logo