• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ব নেতাদের এই সম্মেলনে দুই দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন।

এই উচ্চপর্যায়ের বৈঠকে তুরস্কের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াশার গুলার, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন, যোগাযোগ পরিচালক বোরহানাত্তিন দুরান এবং প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা আকিফ চাগাতায় কিলিকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আন্থালিয়ায় গত ৯ নভেম্বর শুরু হওয়া এই জাতিসংঘ জলবায়ু সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করে শহরগুলোকে আরও টেকসই করে তোলা এবং ভবন ও যাতায়াত ব্যবস্থায় বিদ্যুতের ব্যবহার বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। এছাড়া জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কার্বন নিঃসরণ কমানো এবং মিথেন গ্যাস নিয়ন্ত্রণের বিষয়গুলোও বৈঠকে গুরুত্ব পায়।

এবারের কপ৩১ সম্মেলনের সভাপতিত্ব করছে তুরস্ক, আর আনুষ্ঠানিক দরকষাকষি ও আলোচনায় নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। নেতাদের শীর্ষ বৈঠক শেষ হওয়ার পর উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন এবং পরিবেশ রক্ষায় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আনুষ্ঠানিক আলোচনা আরও এগিয়ে নেওয়া হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য (০)





image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

১

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ ...

২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...

image

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত ...

৩

নিউজ ডেস্কঃ  বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...

image

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

৪

নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...

image

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

৫

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

  • company_logo