ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আর ভবিষ্যৎভিত্তিক লেনদেনের প্ল্যাটফর্ম কালশির বেতনভুক্ত উপদেষ্টা থাকছেন না। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের
কালশি জানিয়েছে, দুই পক্ষের সম্মতিতেই ট্রাম্প জুনিয়রের উপদেষ্টার দায়িত্বের অবসান হয়েছে। তার বিনিয়োগ প্রতিষ্ঠান ‘১৭৮৯ ক্যাপিটাল’ কালশির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পলিমার্কেটে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।
তবে এমন এক সময়ে এ ঘোষণা এল, যখন মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। ট্রাম্প পরিবারের বিভিন্ন বিনিয়োগ এবং কালশি ও পলিমার্কেটের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক তদন্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে ডেমোক্র্যাটরা।
কালশির মুখপাত্র ড্যানি লেভার বলেন, ‘চলতি বছরের গ্রীষ্মে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে তার বিনিয়োগকারী প্রতিষ্ঠান বড় অঙ্কের বিনিয়োগ করার পর আমরা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ডনের উপদেষ্টার দায়িত্বের অবসান ঘটিয়েছি। কালশির গ্রাহক বাড়াতে বিপণন কার্যক্রমে তার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।’
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুদিন পরই কালশির ‘কৌশলগত উপদেষ্টা’ হিসেবে নিয়োগ পান তার বড় ছেলে। অন্যদিকে, ২০২৫ সালের আগস্ট থেকে তিনি পলিমার্কেটেরও বিনিয়োগকারী।
গত দুই বছরে কালশি ও পলিমার্কেট—দুই প্রতিষ্ঠানের জনপ্রিয়তা এবং ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এদিকে, হোয়াইট হাউস থেকেও প্রতিষ্ঠান দুটি বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশটির কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন (সিএফটিসি) ভবিষ্যৎভিত্তিক লেনদেনের এই বাজার সম্প্রসারণের উদ্যোগকে সমর্থন দিয়েছে। এর মধ্যে গ্রাহকদের খেলাধুলাসংক্রান্ত চুক্তিতে লেনদেনের সুযোগ দেওয়ার বিষয়টিও রয়েছে।
তবে পলিমার্কেট, কালশি ও ট্রাম্প পরিবারের মধ্যে আর্থিক সম্পর্কের কারণে বর্তমান প্রশাসনের অধীনে এ খাতের নিয়ন্ত্রণ বা নীতিমালায় কোনো প্রভাব পড়েছে—এমন অভিযোগ দুই প্রতিষ্ঠানই জোরালোভাবে অস্বীকার করেছে।
চলতি বছরের আগস্টে পলিমার্কেটের সর্বশেষ অর্থ সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে ১৭৮৯ ক্যাপিটাল প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ বাড়ায়। কালশিতে ট্রাম্প জুনিয়রের উপদেষ্টার দায়িত্বের অবসান নিয়ে আলোচনা শুরুর পেছনে এই বিনিয়োগই মূল কারণ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...
নিউজ ডেস্কঃ বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...
নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...
নিউজ ডেস্কঃ ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

মন্তব্য (০)