• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১১ পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন।
‎
‎বুধবার (১১ নভেম্বর) উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাত জেলায় হয় এ ঘটনা। খবর আনাদোলু এজেন্সির।
‎
‎অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে বন্দুকধারীদের হামলার শিকার হয় পুলিশের দলটি। তাদের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। দুপক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ হয়। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান।
‎
‎খাইবার পাখতুনখোয়ায় গত কয়েক মাসে ধারাবাহিক হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। বৈশ্বিক পর্যবেক্ষণ সংস্থা 'আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা'র (এসিএলইডি) তথ্য অনুযায়ী, গত ৫ বছর ধরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে ২০২২ সালে ৬৫৮টি হামলার ঘটনা হলেও, ২০২৫ সালে প্রায় চার গুণ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে।

মন্তব্য (০)





image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

১

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ ...

২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...

image

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত ...

৩

নিউজ ডেস্কঃ  বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...

image

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

৪

নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...

image

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

৫

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

  • company_logo