• আন্তর্জাতিক

নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল হওয়ায় বিপাকে তেহরানের দোকানদার

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিকভাবে চরম বিতর্কিত ও সমালোচিত এক ব্যক্তিতে পরিণত হয়েছেন। আর সেই নেতানিয়াহুর সাথে চেহারার হুবহু মিল থাকায় ইরানের রাজধানী তেহরানের এক দোকানিকে এখন বড় ধরণের বিপাকে পড়তে হচ্ছে।

ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, বাদাম, শুকনো ফল ও মিষ্টি বিক্রি করা ওই দোকানদার তার ওজন মাপার যন্ত্রের পেছনে বসে আছেন। তার মুখের গঠন, চুলের স্টাইল এবং চেহারার ভাবভঙ্গির সাথে নেতানিয়াহুর অদ্ভুত সাদৃশ্য রয়েছে।

ইরান ও ইসরায়েলের মধ্যকার বিদ্যমান তীব্র ভূরাজনৈতিক উত্তেজনার মাঝে চেহারার এই মিল সরাসরি প্রভাব ফেলেছে সেই ব্যক্তির ব্যবসায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেক ইরানি নাগরিক দোকানটি বয়কটের ডাক দেন এবং পণ্য কেনা বন্ধ করে দেন, ফলে ক্রেতা হারিয়ে লোকসানের মুখে পড়েছেন ওই দোকানি।

বিষয়টি নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে হালকা ছলে মজাদার মন্তব্য করলেও কেউ কেউ আবার দোকানটির সুনির্দিষ্ট ঠিকানা খোঁজার চেষ্টা করছেন।

অ্যারাবিক সংবাদ মাধ্যমগুলো এটিকে বাস্তবে ঘটে যাওয়া ঘটনা বললেও ভিডিওটির মূল উৎস, ধারণের তারিখ কিংবা দোকানির আসল পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবুও অনাকাঙ্ক্ষিত এই চেহারার মিলের কারণে নিজের দেশেই এখন চরম ভোগান্ত পোহাচ্ছেন নিরীহ ওই ব্যবসায়ী।

মন্তব্য (০)





image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

১

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ ...

২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...

image

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত ...

৩

নিউজ ডেস্কঃ  বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...

image

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

৪

নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...

image

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

৫

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

  • company_logo