• আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের নতুন নেতা জিম জর্ডান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিরোধী দল রিপাবলিকানদের নতুন নেতা নির্বাচিত হয়েছেন জিম জর্ডান। মঙ্গলবার (১০ নভেম্বর) দলের অভ্যন্তরীণ ভোটে বিদায়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা স্টিভ স্ক্যালিসকে হারিয়ে তিনি এ পদে নির্বাচিত হন।

গোপন ব্যালটে জর্ডান ১০৬ ভোট পেয়েছেন। অন্যদিকে স্ক্যালিস পেয়েছেন ৭৩ ভোট। এর মধ্য দিয়ে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পেলেন দীর্ঘদিনের রক্ষণশীল নেতা জর্ডান।

এদিকে পরবর্তী কংগ্রেসেও দলের হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন টম এমার। গোপন ভোটে অগাস্ট ফ্লুগারকে ১০৩-৭৬ ভোটে হারিয়ে তিনি নির্বাচিত হন। দলের দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকবেন এমার।

প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সাংবাদিকদের বলেন, আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের সদস্যরা শপথ নেওয়া পর্যন্ত তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন। এরপর জর্ডান নতুন কংগ্রেসে রিপাবলিকানদের নেতা হিসেবে দায়িত্ব নেবেন।

জর্ডানকে ‘বিশ্বস্ত কণ্ঠস্বর’ ও ‘সৎ মধ্যস্থতাকারী’ হিসেবে উল্লেখ করে জনসন বলেন, তিনি নতুন দায়িত্বে ভালো করবেন বলে তার বিশ্বাস।

নির্বাচিত হওয়ার পর সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান জর্ডান। তিনি বলেন, আগামী দুই বছর রিপাবলিকানরা মার্কিন পরিবারগুলোর স্বার্থে কাজ করবেন। ডেমোক্র্যাটরা সরকারের ক্ষমতা বাড়ানোর কথা বললে তারা আরও বেশি স্বাধীনতার পক্ষে অবস্থান নেবেন।

অন্যদিকে টম এমার বলেন, ২০২৮ সালে প্রতিনিধি পরিষদে আবারও সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেতে রিপাবলিকানরা আগামী দুই বছর মার্কিন জনগণের আস্থা পুনরুদ্ধারে কাজ করবেন।

মন্তব্য (০)





image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

১

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ ...

২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...

image

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত ...

৩

নিউজ ডেস্কঃ  বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...

image

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

৪

নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...

image

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

৫

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

  • company_logo