• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতার আশা ছাড়ছে যুক্তরাষ্ট্র!

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার অভিযোগ, তেহরান এমন কিছু দাবি জানাচ্ছে, যা বাস্তবসম্মত নয়। ফলে চলমান আলোচনায় শিগগিরই কোনো অগ্রগতি আসার সম্ভাবনা দেখছেন না তিনি।

জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে প্যারিসের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রুবিও।

তিনি বলেন, ‘বিভিন্ন দেশ এখনো ইরানের সঙ্গে যোগাযোগ করছে এবং নানা ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে আমি বলব না যে আমরা কোনো বড় ধরনের সমঝোতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছি।’

রুবিও আরও বলেন, ‘প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) সব সময়ই এই সংকটসহ প্রতিটি সমস্যার কূটনৈতিক সমাধান চান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, কখনো কখনো তা সম্ভব হয় না।’

তার এই বক্তব্যে ইরান সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়েছে।

এদিকে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তিনি। 

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, একটি বৈঠক হবে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে। বৈঠকটি খুব দারুণ হবে।’

মন্তব্য (০)





image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

১

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ ...

২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...

image

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত ...

৩

নিউজ ডেস্কঃ  বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...

image

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

৪

নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...

image

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

৫

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

  • company_logo