• আন্তর্জাতিক

হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা, কেঁপে উঠল কেশম দ্বীপ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিকডেস্ক :  ইরানের দক্ষিণাঞ্চল থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। একই সময়ে প্রণালির মধ্যে অবস্থিত ইরানের কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সোমবার (৯ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে গলফ নিউজ। 

প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক এলাকা থেকে হরমুজ প্রণালির দিকে তিনটি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। তবে এগুলো কী ধরনের অস্ত্র, কোথায় লক্ষ্য করে ছোড়া হয়েছে কিংবা কোনো স্থানে আঘাত হেনেছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, কেশম দ্বীপে বিস্ফোরণের কারণও এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্যও জানায়নি ইরানি কর্তৃপক্ষ।

এদিকে ইরানের সংবাদমাধ্যমগুলো জাস্ক ও বন্দর আব্বাস শহরেও বিস্ফোরণের খবর জানিয়েছে। এর আগে এসব বিস্ফোরণের সঙ্গে ইরানের সামরিক তৎপরতার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ রুট হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যেই এসব ঘটনার খবর সামনে এলো। বিশ্বের বিভিন্ন দেশে তেল ও গ্যাস সরবরাহের বড় একটি অংশ এই প্রণালি দিয়ে পরিবহণ করা হয়।

তবে প্রজেক্টাইল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনাগুলোর প্রকৃত কারণ, লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

১

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ ...

২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...

image

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত ...

৩

নিউজ ডেস্কঃ  বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...

image

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

৪

নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...

image

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

৫

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

  • company_logo