• আন্তর্জাতিক

‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের বিপর্যয়ের পর সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ‘পরাজিত ব্যক্তি’ হিসেবে কেমন লাগছে, এমন প্রশ্ন শুনেই কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যান তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) ফ্লোরিডার উদ্দেশে হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প। এ সময় বৃষ্টির কারণে ছাতা মাথায় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, একপর্যায়ে স্কাই নিউজের এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘প্রেসিডেন্ট, একজন পরাজিত ব্যক্তি হিসেবে আপনার কেমন লাগছে?’

প্রশ্নটি শুনেই মেজাজ হারান ট্রাম্প। কোনো উত্তর না দিয়ে ঘুরে দাঁড়িয়ে সেখান থেকে চলে যান তিনি। সাধারণত সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে আগ্রহী ট্রাম্পের এমন প্রতিক্রিয়া বেশ নজর কেড়েছে।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। নির্বাচনে দলটির এই বিপর্যয়কে বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসেও জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। ১৯৮০ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাটরা জয় পেল। এ ছাড়া কানসাসে ১৯৩২ সালের পর প্রথমবারের মতো একজন ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে উত্তর ক্যারোলাইনা, দক্ষিণ ক্যারোলাইনা ও আইওয়াতেও নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা।

 

মন্তব্য (০)





image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

১

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ ...

২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...

image

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত ...

৩

নিউজ ডেস্কঃ  বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...

image

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

৪

নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...

image

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

৫

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

  • company_logo