• আন্তর্জাতিক

ইরান যুদ্ধের বিরোধীদের মন শয়তান অন্ধ করে দিয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :  ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের বিরোধিতাকারীরা আধ্যাত্মিক অন্ধকারে আচ্ছন্ন-এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

তার মন্তব্যের একটি পডকাস্ট ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের রক্ষণশীলদের মধ্যেও সমালোচনার ঝড় উঠেছে। গত ২৩ অক্টোবর ইসরায়েলি উপস্থাপক আমির তসারফাতির ‘দ্য অ্যাঙ্কর পডকাস্ট’-এ অংশ নিয়ে হাকাবি বলেন, যারা ইরানের বিরুদ্ধে যুদ্ধের সমালোচনা করছেন, তাদের মন শয়তান অন্ধ করে দিয়েছে এবং তাদের চিন্তাভাবনা শয়তান নিয়ন্ত্রণে নিয়েছে।
তিনি আরও বলেন, যুদ্ধের বিরোধিতাকারীরা আধ্যাত্মিক অন্ধকার ও আধ্যাত্মিক অন্ধত্বে ভুগছেন। সপ্তাহান্তে ওই পডকাস্টের ক্লিপটি অনলাইনে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আরও জোরালো হয়েছে।

নির্বাচনটিকে ট্রাম্প প্রশাসনের প্রতি, বিশেষ করে ইরান যুদ্ধের বিষয়ে, জনমতের প্রতিফলন হিসেবে ব্যাপকভাবে দেখা হচ্ছে। দ্য আমেরিকান কনজারভেটিভ-এর জ্যেষ্ঠ সম্পাদক অ্যান্ড্রু ডে লিখেছেন, রাষ্ট্রদূতের মুখে এমন কথা বলা কিছুটা অদ্ভুত শোনাচ্ছে-রাষ্ট্রদূত হাকাবি এমন তাত্ত্বিক কথা বলছেন যে যারা ইরান যুদ্ধের বিরোধিতা করে তারা শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত। এরপর তিনি মন্তব্য করেন, হ্যাঁ, আসলেই অদ্ভুত শোনায়! অন্যরাও ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় হাকাবিকে রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

 

মন্তব্য (০)





image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

১

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ ...

২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...

image

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত ...

৩

নিউজ ডেস্কঃ  বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...

image

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

৪

নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...

image

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

৫

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

  • company_logo