• আন্তর্জাতিক

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৯২ সালের ডিসেম্বরে ভারতের বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টেলিভিশনের পর্দায় দেখে কেঁদে ফেলেছিলেন বলে জানিয়েছেন কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। সম্প্রতি প্রকাশিত হতে যাওয়া নিজের আত্মজীবনী উপলক্ষ্যে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই স্মৃতিকথা তুলে ধরেন। 

সোনিয়া গান্ধী জানান, সেই মর্মান্তিক ঘটনাটি তাকে উপলব্ধি করিয়েছিল যে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষা করার লড়াইটি কতটা দীর্ঘ ও কঠিন হতে যাচ্ছে। একই সঙ্গে কংগ্রেসের নিজস্ব আত্মতুষ্টি ও উদাসীনতা যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্থানে কিছুটা হলেও ভূমিকা রেখেছিল, তা তিনি স্বীকার করে নেন।

সোনিয়া গান্ধীর এই মন্তব্য প্রকাশের পরপরই ভারতে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিজেপি এমপি সুধাংশু ত্রিবেদী কংগ্রেসকে কঠোর ভাষায় আক্রমণ করে বলেছেন, কংগ্রেস দল এখনো মুঘল সম্রাট বাবরের প্রতি সহানুভূতির রাজনীতি বজায় রেখেছে। তিনি সোনিয়া গান্ধীর বক্তব্যের সঙ্গে প্রয়াত রাজীব গান্ধীর অযোধ্যা কেন্দ্রিক রাজনৈতিক পদক্ষেপের বৈপরীত্য তুলে ধরেন। সেই সঙ্গে বিজেপি এমপি প্রশ্ন তোলেন, ঠিক কোন সময়ে এবং কোন চ্যানেলে সোনিয়া গান্ধী বাবরি মসজিদ ভাঙার সরাসরি সম্প্রচার দেখে কেঁদেছিলেন, তা স্পষ্ট করা উচিত।

মন্তব্য (০)





image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

১

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ ...

২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...

image

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত ...

৩

নিউজ ডেস্কঃ  বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...

image

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

৪

নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...

image

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

৫

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

  • company_logo