ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইরানের পারমাণবিক কর্মসূচি এবং এর পেছনে থাকা ব্যক্তিদের সম্পর্কে তথ্য চায় যুক্তরাষ্ট্র। এই কারণে ওয়াশিংটন সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেবে। একই সঙ্গে তথ্যদাতাকে প্রয়োজনে অন্য স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হবে।
শুক্রবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পুরস্কার দেওয়া হবে।
ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিদের সম্পর্কে তথ্য চেয়েছে ওয়াশিংটন। এর মধ্যে দেশটির পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বিজ্ঞানী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের চলাচলসংক্রান্ত তথ্যও রয়েছে।
সেন্টকম জানিয়েছে, এসব বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার পাওয়া যাবে। পাশাপাশি তথ্যদাতার নিরাপত্তার কথা বিবেচনা করে প্রয়োজনে তাকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার সুযোগও রাখা হয়েছে।
এদিকে, তথ্য জমা দেওয়ার জন্য ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির ওয়েবসাইটের লিংকও প্রকাশ করেছে সেন্টকম।
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...
নিউজ ডেস্কঃ বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...
নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...
নিউজ ডেস্কঃ ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

মন্তব্য (০)