• আন্তর্জাতিক

হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন: যা জানালো হোয়াইট হাউজ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করতে পারেন—এমন খবরও ছড়িয়ে পড়ে। তবে দুই মন্ত্রীর দায়িত্ব ছাড়ার সম্ভাবনার কথা অস্বীকার করেছে হোয়াইট হাউস।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধ পরিচালনায় ভূমিকার কারণে হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরানোর দাবি জোরালো হচ্ছে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে এই যুদ্ধকে অন্যতম কারণ হিসেবে দেখছেন ট্রাম্প ও তার ঘনিষ্ঠরা।

এদিকে কংগ্রেসের মেয়াদ শেষ হতে যাওয়া এক রিপাবলিকান সদস্য আগামী সপ্তাহে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর বিষয়ে ভোট আয়োজনের হুমকি দিয়েছেন। এমন পরিস্থিতিতে এক ভিডিও বার্তায় নিজের দায়িত্ব পালনের পক্ষে অবস্থান তুলে ধরেছেন প্রতিরক্ষামন্ত্রী। তাকে সরানোর প্রচেষ্টার সমালোচনা করে হেগসেথ বলেন, ‘আপনারা দেখছেন, তারা আমাকে আক্রমণ করছে। তারা আমাদের আক্রমণ করছে, কারণ আমরা কার্যকর। এতে কোনো লাভ হবে না। আমরা পিছিয়ে যাব না।’

অন্যদিকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ার কথা ভাবছেন—এমন খবরও প্রত্যাখ্যান করেছেন মার্কো রুবিও। দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের মেয়াদের শেষ দিন পর্যন্ত তার সঙ্গে কাজ করাই ‘সব সময় আমার পরিকল্পনা ছিল’।

রুবিও বলেন, আমি যে কাজ করছি, তা ভালোবাসি। আর যখন তারা বলে আমি দায়িত্ব ছেড়ে দেব, তখন আমি সব সময় হাসি। আমি বলি, কোন দায়িত্বটি?

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর রুবিওর পদত্যাগ নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ বলে অভিহিত করেছে হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে হেগসেথের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখনো চলছে।

নির্বাচনের ফলাফলে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উভয়েই রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন।

এবিসি নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হেগসেথকে দায়িত্ব থেকে সরানোর বিষয়ে তিনি কয়েকটি ফোন পেয়েছেন। তবে তাকে প্রতিরক্ষামন্ত্রীর পদে বহাল রাখার বিষয়ে নিজের ‘পূর্ণ ইচ্ছা’ রয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও হেগসেথের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, পিট হেগসেথ ভালো কাজ করেছেন। এ সময় তার সাফল্যের উদাহরণ হিসেবে জানুয়ারিতে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার এবং নবম মাসে গড়ানো ইরান যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরেন।

 

মন্তব্য (০)





image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

১

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ ...

২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...

image

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত ...

৩

নিউজ ডেস্কঃ  বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...

image

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

৪

নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...

image

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

৫

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

  • company_logo