• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষকের কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার দায়ে সাইদুর রহমান নামে এক মাদ্রাসাশিক্ষককে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সাইদুর রহমান জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সাকোয়াপাড়া গ্রামের জুরান আলীর ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, ভুক্তভোগী আট বছর বয়সী শিশুটি দেওয়ানগঞ্জ উপজেলার সাকোয়াপাড়া গ্রামের স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছরের ২৬ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে মাদরাসাশিক্ষক সাইদুর রহমান ওই শিশুকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ঘরের দরজায় শব্দ হলে সাইদুর ঘরের এক কোণে সরে যান। সুযোগ পেয়ে শিশুটি ঘর থেকে বের হয়ে বাড়িতে চলে আসে।

ঘটনার পর ৩ মে ভুক্তভোগী শিশুর পরিবার দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ওই মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

জামালপুরে ডিবি পুলিশের অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ নারীসহ...

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২...

image

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আটক ৩

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে চাকরি...

image

টেকনাফ- উখিয়ায় ৬৪ বিজিবি‘র অভিযান : ৯ লক্ষ ৯৪ হাজার পিস ই...

৩

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ- উখিয়ার তিনটি স্হানে পৃথক অভিযা...

image

এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশ সার...

৪

নিউজ ডেস্কঃ  একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার ...

image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান : ২ লক্ষ পিস ইয়াবাসহ আটক-২

৫

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...

  • company_logo