ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২) বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারী রয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদরের কাচারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)। অভিযানে চারজনকে ইয়াবাসহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— পাবনার চাটমোহর উপজেলার হিলি এলাকার জাহাঙ্গীর আলী খানের ছেলে মো. আব্দুল খালেক, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাগমোচরা এলাকার মো. শাহিন আলমের ছেলে মো. রনি, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার খলিলুর রহমানের মেয়ে মোছা. খাদিজা বেগম (১৯) এবং গাজীপুরের বাসন থানার ৩৩ নম্বর ওয়ার্ডের বাইপাস পেয়ারাবাগান এলাকার ইমাম হোসেনের ছেলে বাবুল (৪৫)।
দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জোনাইদ আফ্রাদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে চাকরি...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ- উখিয়ার তিনটি স্হানে পৃথক অভিযা...
নিউজ ডেস্কঃ একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার ...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...
নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...

মন্তব্য (০)