• অপরাধ ও দুর্নীতি

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান : ২ লক্ষ পিস ইয়াবাসহ আটক-২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই সময় দু"জন পাচারকারীকেও আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

আটককৃতরা হচ্ছেন  টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে নুর মোহাম্মদ(৫০) ও একই এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে নজির আহমদ(৪০)।

বুধবার ১১ নভেম্বর  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে ১১ নভেম্বর বুধবার  সকাল ৬ টা হতে ৯ টা পর্যন্ত কোস্ট গার্ড টেকনাফ স্টেশন সদস্যরা  নাফ নদীতে একটি বিশেষ অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দেয়।  বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে বোটটিকে ধাওয়া করে সাবরাং আলোগোলা জোরা এলাকা সংলগ্ন নাফ নদী হতে আটক করতে সক্ষম হয়। এসময় উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লক্ষ পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়। 

বিসিজি টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার আরাফাত হোসেন, (এক্স), বিএন 

দুপুরে এক প্রেস ব্রিফিং এ বলেন, জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য (০)





image

জামালপুরে ডিবি পুলিশের অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ নারীসহ...

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২...

image

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আটক ৩

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে চাকরি...

image

টেকনাফ- উখিয়ায় ৬৪ বিজিবি‘র অভিযান : ৯ লক্ষ ৯৪ হাজার পিস ই...

৩

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ- উখিয়ার তিনটি স্হানে পৃথক অভিযা...

image

এনসিপি নেতার কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী পুলিশ সার...

৪

নিউজ ডেস্কঃ  একটি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার ...

image

বদলির ২৩ দিন পরও নতুন কর্মস্থলে যোগ দেননি ময়মনসিংহের খাদ্...

৫

নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...

  • company_logo