• আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল-সাঈদ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

 নিউজ ডেস্কঃ   যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সাঈদ। মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে হারিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি।

নির্বাচনে এল-সাঈদ পেয়েছেন ২২ লাখ ৩৬ হাজার ৮২৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রজার্স পেয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ১৩৩ ভোট। অর্থাৎ ২ লাখ ৪৪ হাজার ৬৯১ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট এই নেতা।

মিশিগানের বিদায়ী সিনেটর গ্যারি পিটার্স এবার পুনর্নির্বাচনে অংশ না নেওয়ায় আসনটি নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে উদ্বেগ ছিল। বিশেষ করে রিপাবলিকানদের আসনটি দখলের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। এল-সাঈদের জয়ে সেই শঙ্কা আপাতত দূর হয়েছে।

৪২ বছর বয়সী এল-সাঈদ আগে জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, শ্রমজীবী পরিবারের আর্থিক সুরক্ষা এবং রাজনীতিতে বড় করপোরেট প্রতিষ্ঠানের প্রভাব সীমিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি সবার জন্য সরকারি অর্থায়নে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রস্তাব ‘মেডিকেয়ার ফর অল’ ছিল তাঁর প্রচারণার অন্যতম প্রধান বিষয়।

অন্যদিকে, ৬৩ বছর বয়সী মাইক রজার্সের রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতাও ছিল দীর্ঘ। সাবেক কংগ্রেস সদস্য ও এফবিআইয়ের সাবেক কর্মকর্তা রজার্স নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছিলেন।

মন্তব্য (০)





image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

১

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ ...

২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...

image

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত ...

৩

নিউজ ডেস্কঃ  বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...

image

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

৪

নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...

image

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

৫

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

  • company_logo