• আন্তর্জাতিক

নির্বাচনের ফল মেনে নেওয়ার নিশ্চয়তা দেননি ট্রাম্প

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

 নিউজ ডেস্ক : মার্কিন মধ্যবর্তী নির্বাচন ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার বিষয়ে এখনো নিঃশর্ত কোনো প্রতিশ্রুতি দেননি ডোনাল্ড ট্রাম্প। বরং নির্বাচন সুষ্ঠু হওয়ার শর্ত জুড়ে দিয়ে ফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্প প্রশাসন অঙ্গরাজ্যগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত নির্বাচনের ওপর ফেডারেল সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ এবং গুরুত্বপূর্ণ আসনগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশঙ্কায় ইতোমধ্যে আইনি জটিলতা তৈরি হয়েছে। নির্বাচনের দিন শেষ হলেও ভোট গণনা ও ফলাফল প্রত্যয়নের সময় পর্যন্ত এসব আইনি লড়াই চলতে পারে।

এদিকে ট্রাম্প নিজেও অতীতের মতো এবারও মার্কিন নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সংশয় বাড়িয়েছেন।

নির্বাচনের এক সপ্তাহ আগে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, রিপাবলিকান পার্টি যদি মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ হারায়, তাহলে তিনি নির্বাচনের ফলাফল মেনে নেবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, যদি নির্বাচনটি সুষ্ঠু হয়, তবে আমি তা মেনে নেব।

মন্তব্য (০)





image

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

১

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...

image

ভিসা বাতিল হওয়ায় কংগ্রেসের সম্মেলনে যোগ দিতে পারেননি ১১৫ ...

২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...

image

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত ...

৩

নিউজ ডেস্কঃ  বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...

image

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ কবে, জানালেন জয়সওয়াল

৪

নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...

image

আসামে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৩

৫

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

  • company_logo