ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : ওমানের উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাজে থাকা আরও ১৩ ভারতীয়কে উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ওমানের লিমাহ উপকূলের কাছে ‘এমএসভি আল জুসুফি’ নামের বাণিজ্যিক জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
হামলার নিন্দা জানিয়ে ভারত বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় দিল্লি গভীরভাবে উদ্বিগ্ন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে।
তবে নিহত সেই নাগরিকের পরিচয় জানানো হয়নি।
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিন...
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের আয়োজিত গণতন্ত্রবিষয়ক আন্তর্জাত...
নিউজ ডেস্কঃ বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্...
নিউজ ডেস্ক : কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের সঙ্গে &ls...
নিউজ ডেস্কঃ ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনি...

মন্তব্য (০)