• রাজনীতি

‎জাতীয় ঐক্যের প্রতীক যুবদল, শত নির্যাতনেও দেশপ্রেম থেকে পিছু হটেনি: রিজভী

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, যুবদল জাতীয় ঐক্যের প্রতীক। শত নির্যাতন সহ্য করেও দেশপ্রেম থেকে পিছুপা হয়নি। বিএনপির সকল অর্জনে যুবদলের ভূমিকা স্বরনীয়।

‎মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
‎
‎বিএনপি সরকারকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে রিজভী বলেন, মশাল মিছিলে সিপিবির ‘জয় বাংলা’ স্লোগানের পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, তা এখনও পরিষ্কার নয়।
‎
‎বর্তমান প্রধানমন্ত্রী যে জনকল্যাণমুখী রাজনীতির সূচনা করেছেন, তাতে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
‎
‎রিজভী আরও বলেন, পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে—এমন কোনো কর্মকাণ্ড থেকে সব রাজনৈতিক দলকে বিরত থাকতে হবে।

মন্তব্য (০)





  • company_logo