• রাজনীতি

‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে সারাদেশে বর্ণাঢ্য র‍্যালি, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা।
‎
‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোমবার (২৬ অক্টোবর) বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথসভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বরের চেতনা জুলাইকে প্রভাবিত করেছে। আবারও অগণতান্ত্রিক শাসন চেপে বসলে মানুষ জেগে উঠবে বলেও হুঁশিয়ারি করেন তিনি।
‎
‎কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলেন রুহুল কবির রিজভী।

মন্তব্য (০)





  • company_logo