• রাজনীতি

‎পাহাড়সম ব্যর্থতা চাপা দিতেই বিরোধীদলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে সরকার: জামায়াত আমির

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পাহাড়সমান ব্যর্থতা চাপা দিতেই বিরোধীদলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে সরকার। ন্যারেটিভ তৈরির চেষ্টাও করছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নোট অব ডিসেন্টের ক্ষেত্রে সমঝোতা প্রস্তাবে রাজি হয়ে জনগণের সঙ্গে প্রতারণা করবে না জামায়াত।

‎রোববার (২৫ অক্টোবর) সকালে প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‎
‎জামায়াত আমির বলেন, যেসব জায়গার আমূল পরিবর্তন দরকার, তার প্রত্যেকটিতে ডিসেন্ট দিয়েছে বিএনপি। জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি বিএনপি। নোট অব ডিসেন্টের ক্ষেত্রে সমঝোতার প্রস্তাবে রাজি হয়ে বিরোধী দল জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করবে না। সংশোধন আদালত কর্তৃক বাদ হতে পারে যেকোনো সময়।
‎
‎সংশোধনের নামে ধোঁকা দেওয়ার রাস্তা পরিহার করে নিজের দায়িত্ব পালন করতে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে আহ্বান জানান তিনি। বলেন, সেটা না পারলে সরে দাঁড়ানোর আহ্বান জানান জামায়াত আমির।
‎
‎তিনি আরও বলেন, লংমার্চকে ঘিরে কোনো ষড়যন্ত্র করবেন না। করা হলে, ৯৮ সালে আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা লংমার্চ করেছিলাম। এবারও কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করবো না।
‎
‎ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, জামায়াত পরিত্যক্ত ফ্যাসিস্টের সঙ্গে হাত মেলাচ্ছে—এরকম ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে সরকার। যেখানে বিএনপি নির্বাচনে আওয়ামী লীগের ভোট চেয়েছিল।
‎
‎তিনি আরও বলেন, এখন তাদের নেতাদের পুনর্বাসন করছে তারা। যে সরকার মাদক, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, অস্ত্র ব্যবসা বন্ধ করতে পারে না, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।
‎
‎অন্যদিকে, সভায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের মাধ্যমে খারিজ হয়ে গেছে বিএনপির নোট অব ডিসেন্ট। সংস্কার পরিষদ ছাড়া সংবিধান পরিবর্তন বেআইনি বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎এ সময় বিএনপিকে বেআইনি পথ থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, বিশেষ কমিটির নামে জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়, এমন অনেক কিছুই যুক্ত করার অপচেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী

১

নিউজ ডেস্ক : অপরাধ দমনে ক্রসফায়ারের মতো আইনবহির্ভূত পদ্...

image

‎জাতীয় ঐক্যের প্রতীক যুবদল, শত নির্যাতনেও দেশপ্রেম থেকে প...

২

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজন...

image

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক

৩

‎নিউজ ডেস্কঃ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যা...

image

‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনব্যাপী কর...

৪

‎নিউজ ডেস্কঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিব...

image

ছাত্রদল থেকেই আমার রাজনৈতিক শিক্ষার শুরু: আমজনতা দলের তারেক

৫

‎নিউজ ডেস্কঃ ছাত্রদলের হাত ধরেই নিজের রাজনৈতিক শিক্...

  • company_logo